জেলার তাড়াশে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এক ছাত্র নিখোঁজ হয়েছে বলে জনা গেছে। নিখোঁজ মেহেদী হাসান(১৮) উল্লাপাড়া কলেজের এইচএসসির ছাত্র এবং সগুনা ইউনিয়নের সগুনা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
সূত্রে জানা যায়, মেহেদী হাসান জুলাই মাসের ১৪ তারিখে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে না পেয়ে গত মঙ্গলবার তাড়াশ থানায় একটি সাধারণ ডাইরি করেছে তার পিতা আলাউদ্দিন।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, নিখোঁজ মেহেদী হাসানের সন্ধান পেতে সব রকমের চেষ্টা চলছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
