রাজশাহীর পবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১২:৫১
 
রাজশাহীর পবায় পানিতে ডুবে ১০ বছরের শিশু সুমি আক্তারের মৃত্যু হয়েছে। সুমি আক্তার ওই গ্রামের বাবুল আক্তারের মেয়ে ও পাশের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আজ বুধবার সকালে উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 
 
মৃতের নানা রফিজ উদ্দিন জানান, একই গ্রামে বাড়ি হওয়ার কারণে সুমি আক্তার তাদের বাড়িতেই থাকতো। প্রতিদিনের মতো বুধবার সকালে পাশের খাড়িতে সুমি বিদ্যালয়ের যাওয়ার প্রস্তুতি হিসেবে গোসল করতে নামে। ওই সময় সুমি তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে সুমিকে উদ্ধার করতে পারেনি। অল্প পরেই অদুরে একটি ব্রিজের কাছে সুমির লাশ ভেসে উঠে। 
 
ইত্তেফাক/কেকে