মিরপুর উপজেলা পরিষদে ৮ দপ্তর কর্মকর্তা শূন্য

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২৩:২৫

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সরকারি দপ্তরের ৮ কর্মকর্তার পদ শূন্য। ফলে এসব দপ্তরে স্থবিরতা দেখা দিয়েছে। সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে এসব দপ্তরে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে।

কর্মকর্তা শূন্য ৮ দপ্তর হলো, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা, উপজেলা সাব-রেজিষ্টার ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্ময়কারী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ওই সকল কর্মকর্তার পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজে স্থবিরতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে তিনি আশু সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন।

ইত্তেফাক/নূহু