এবার রাজশাহীর মোহনপুরে মারা হলো ৫৯টি গোখরা সাপ। একই এলাকার তিনজনের বাড়িতে এই সাপগুলো মারা হয়েছে। বুধবার রাত ১০টা থেকে সাপ মারা শুরু হয়। পরের দিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫৯টি গোখরা মারা হয়। এর আগে চলতি মাসের প্রথম দিকে রাজশাহী মহানগরী, তানোর ও দুর্গাপুরে দুই শতাধিক গোখরা পিটিয়ে মারা হয়।
জানা গেছে, উপজেলার খয়রা এলাকার কুব্বাসের পরিবারের সদস্যরা রাতে মেঝেতে শোয়ার সময় দেখে ইঁদুরে গর্ত। পরে সেই গর্ত থেকে একটা-দুইটা করে ২১টি বিষধর গোখরা সাপ বেরিয়ে আসে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় সাপগুলো মারা হয়।
বাড়ির মালিক কুব্বাস আলী জানায়, বুধবার রাত ১০ টার দিকে ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময়ের মধ্যেই একটি সাপ দেখতে পেয়ে মারতে গেলে খাটের নিচে লুকিয়ে পড়ে তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় খাট সরিয়ে দেখতে পাই আরো পাঁচটি সাপ বসে আছে। তখন সাপগুলো মারা হয়। তিনি আরও বলেন, কিছুক্ষণ পরে আরো বের হতে থাকে সাপ। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘড়ের মেঝে খুড়ে ২১টি মারা হয়। অন্যদিকে উপজেলার ধোপাঘাটা পূর্বপাড়া এলাকায় নুরুল ইসলামের ছেলে সান্টু বাড়ীতে মেঝে গর্ত খুড়ে ৪৮টি গোখরা বাচ্চা মারা হয়।
ইত্তেফাক/জামান
