ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে দুই জামায়াত কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ২৫ জন, হরিণাকুন্ডু থেকে পাঁচজন, শৈলকুপা পাঁচজন, কালিগঞ্জ থেকে ছয়জন, মহেশপুর থেকে সাতজন ও কোটচাঁদপুর থেকে দুই জামায়াত কর্মীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান
