মাগুরায় ২০০ পিস ইয়াবা ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

আপডেট : ২১ জুলাই ২০১৭, ০০:১৬

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে ২০০ পিস ইয়াবা ও দুই রাউন্ড পিস্তলের গুলিসহ মনিরুজ্জামান মনির (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

 
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সদর থানা পুলিশ শহরের ছায়াবীথি সড়কে মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে পুলিশ।
 
অবৈধ ইয়াবা ও মাদক রাখার দায়ে মানিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মনিরুজ্জামান ছায়াবীথি সড়কের মৃত কামরুজ্জামানের পুত্র।
 
ইত্তেফাক/নূহু