মিরপুরে “অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের ভয়াবহ সমস্যা” বিষয়ক সেমিনার

আপডেট : ২১ জুলাই ২০১৭, ০০:৩৭

গতকাল বুধবার বিকালে উপজেলার সদরপুর ইউনিয়ের কাকিলাদহে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলে “অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য ভয়াবহ সমস্যা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হক রবির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাকের সহ সম্পাদক আব্দুল্লাহ নুহু।

তিনি বিভিন্ন দেশের জনসংখ্যার তথ্য তুলে ধরে তার সঙ্গে বাংলাদেশের জনসংখ্যার তুলনামূলক অবস্থান ও ভয়াবহতা ব্যাখ্যা করেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, কে. এম. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল হক,  কাকিলাদহ বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ কিসমত আলী, বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুল কমিটির সভাপতি ডাঃ আনছার আলী, বিসমিল্লাহ নার্সারীর মালিক মীর সহিদুর রহমান, কে.এম আইডিয়াল কলেজের প্রভাষক আশরাফুল হক খাঁন, কাকিলাদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জালাল খাঁন।

এ ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে সদরপুর ইউপি সদস্য বাবুল হোসেন, জহুরুল ইসলাম, শ্রীরামপুর মাদ্রাসার শিক্ষক আঃ রহিম, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের শিক্ষক আলমগীর হোসেন, সোহেল কম্পিউটার্সের সাইদুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল ওহাব, আব্দুস সালাম, সুন্নত আলী, গোলম মোস্তফা, মাহির আসিফ, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত সাধারণ মানুষসহ সকলে বাংলাদেশের জনসংখ্যার অতিবিষ্ফোরণ ও এর কুফল সম্পর্কিত ব্যাপারগুলি বুঝতে পেরে সেমিনারস্থলে শপথ করে যে তারা নিজেরা আরো মানুষকে এ বিষয়ে সচেতন করতে কাজ করবে। তারা আশেপাশের গ্রাম ও শহরের মানুষকে জানাবে যে, জনসংখ্যা কমানোর জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

সেমিনারে আব্দুল্লাহ্‌ নূহু একটি হিসাব তুলে ধরে বলেন যে, বেশি কিছু নয় কেবল ‘এক সন্তান নীতি’ গ্রহণ করলে আগামী ৪৫ বছরে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।

সেমিনার পরিচালনা করেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের পরিচালক রফিকুল ইসলাম।

ইত্তেফাক/নূহু