মানিকগঞ্জে কুকুরের কামড়ের শিকার অর্ধশতাধিক, আতঙ্ক

আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৪:১৫
মানিকগঞ্জে কুকুরের কামড়ের শিকার হয়েছে নারী, শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি। 
 
শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের বেউথা এলাকা থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি কালো কুকুরের থাবার শিকার বলে জানিয়েছেন আহতরা। আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পায়ের অংশে মারাত্মক ক্ষত দেখা গেছে। শহরে ভয়াবহ কুকুর আতঙ্ক বিরাজ করছে।
 
ইত্তেফাক/এমআই