খুলনায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৫:০৮
খুলনা অজ্ঞাত এক যুবকের (৩২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আটটার দিকে খুলনা-সাতক্ষীরা সীমান্তের ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল আটটার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের পার্শ্ববর্তী কাঞ্চনপুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
 
তার গলায় গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই যুবককে গলায় গুলি করে হত্যার পর লাশ উক্ত স্থানে ফেলে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ওসি জানান, ওই যুবক খুলনার না কি সাতক্ষীরার বাসিন্দা সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।
 

ইত্তেফাক/এএম।