ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মনসুর আলির ছেলে ওয়াজেদ আলি (৫০) ও এয়াকুব মোল্লার ছেলে রতন মোল্লা (৪০)।
গ্রামবাসী অধ্যাপক এনামুল হক দেওয়ান জানান, গ্রামের পাশের বিলে কয়েকজন কৃষক পাট জাগ দিচ্ছিলেন। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ওয়াজেদ আলি ও রতন মোল্লা ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে আনা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
