বিরাট আকৃতির দুটি গোখরা মারলেন কৃষক

আপডেট : ২২ জুলাই ২০১৭, ২১:১১
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাটবীজ খামার থেকে বিরাট আকৃতির দুটি বিষধর গোখরা সাপ মেরেছেন কৃষকরা। 
 
পাটবীজ খামারের শ্রমিক চিৎলা গ্রামের আহমেদ আলী, আব্দুল মজিদ ও আনারুল ইসলাম নামে তিনজন শনিবার সন্ধ্যার দিকে মাঠে কাজ করার সময় সাপ দুটি দেখতে পান। এ সময় সাপ দুটি কৃষকদের কামড়ানোর চেষ্টা করলে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন। 
 
চিৎলা ফার্মের ভারপ্রাপ্ত জেডি দেলওয়ার হোসেন জানান, ফার্মের আশপাশ থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণ সাপ মারা পড়ে। তবে আজকের সাপ দুটো প্রায় সাড়ে সাত থেকে আট ফুট পর্যন্ত লম্বা। ফার্মের ড্রেন ও পুরাতন বিল্ডিংয়ের ফাঁকে প্রচুর সাপ বসবাস করে।
 
ইত্তেফাক/ইউবি