কুড়িগ্রামের ফুলবাড়ীতে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার গোরকমন্ডল ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে ফুলবাড়ী থানার এএসআই একরামুল হক তাকে আটক করেন।
আটক মাদক ব্যবসায়ীর নাম কার্তিক চন্দ্র মন্ডল (৩০)। সে উপজেলার গোরকমন্ডল গ্রামের সচীন মন্ডলের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
