বরিশাল আদালত থেকে ছয় পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১১:২০

বরিশাল আদালতে দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।

তিনি জানান, প্রশাসনিক কারণে আদালতে দায়িত্বরত পুলিশের একজন এসআই, দুইজন এটিএসআই এবং তিনজন কনস্টেবলকে সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পুলিশের এ কর্মকর্তা কোনো পুলিশ সদস্যর নাম জানাতে পারেননি।  

প্রসঙ্গত: আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও (বর্তমানে বরগুনার সদর উপজেলায় কর্মরত) গাজী তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে আমন্ত্রন পত্রে ছাপানোর অভিযোগ এনে মামলা করা হয়। সে মামলায় আদালতের বিচারক তাকে প্রথমে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। তখন আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতকড়া পরিয়ে আদালতের গারদে নিয়ে যায়। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপত সমালোচনার সৃষ্টি হয়।

ইত্তেফাক/নূহু