চৌহালীতে তীর রক্ষা বাঁধে ফের ধস

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৯:৩২
 
নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে যমুনার কাছে টিকতেই পারছেনা সিরাজগঞ্জের চৌহালী তীর সংরক্ষণ বাঁধ। ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার জুড়ে নির্মিত এই বাঁধ এখন প্রতিদিনই কোন না কোন এলাকা ধসে যাচ্ছে। এই ভাঙন দিয়ে চলতি বর্ষা মৌসুমেই ১০ম বারের মত ধসে গেল এ দুর্বল বাঁধ। যা গত এ সপ্তাহে ৪ বার। যমুনা পানি কমতে থাকায় নদীতে প্রচণ্ড স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হলে রবিবার ভোরে বাঁধের খাসকাউলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের এই এলাকার ২০ মিটার হঠাৎ ধসে পাথরের সিসি ব্লকের পাড় ভেঙ্গে যায়। এতে এলাকা জুড়ে দেখা দেয় আতংক।
 
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চৌহালী উপজেলা সদরের পৌনে ৪ কিলোমিটার এবং টাঙ্গাইলের সোয়া ৩ কিলোমিটার মিলে ৭ কিলোমিটার এলাকা রক্ষায় এশিয় উন্নয়ন ব্যাংক ১০৯ কোটি টাকার বরাদ্দ গ্রহণ করে। নদীর পূর্ব পাড়ের টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল থেকে দক্ষিণে নাগরপুর উপজেলার পুকুরিয়া, শাহজানীর খগেনের ঘাট, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজানের চেকির মোড়, আজিমুদ্দি মোড়, খাসকাউলিয়া, জোতপাড়া পর্যন্ত ৭ কিলোমিটার গত ২০১৫ সালের ২৪ নভেম্বর সংরক্ষণ কাজ শুরু হয়। প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ জানান। তিনি আরো জানান, ধসে যাওয়া বাঁধের সব এলাকা নতুন করে সংস্কার করা হবে। এতে আতংকের কিছু নেই।
 
ইত্তেফাক/এমআর