কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল সীমান্ত এলাকা থেকে চারটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
আজ রবিবার সকাল সাড়ে সাতটায় ওই সীমান্তের ৯৩৫ এর ২ নম্বর সাব পিলারের পাশ দিয়ে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন চোরাকারবারীরা। টহলরত বিজিবি সদস্যদের ধাওয়ায় গরু ফেলে পালিয়ে যান তারা।
পরে বিজিবি চারটি গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।আটক গরু চারটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
