বালিয়াকান্দিতে অটোবাইক চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৪:৪২
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারি চালিত অটোবাইকের চাপায় সুবাইদা আক্তার ঐশী (৯) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কামারদাহ গ্রামের মাদ্রাসা শিক্ষক ইউনুছ আলীর মেয়ে।
 
নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি কামারদাহ কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়তো। রবিবার সকালে তার বাবা মোটরসাইকেলযোগে তাকে স্কুলের সামনে ১০টাকা হাতে দিয়ে নামিয়ে দেন। স্কুলের সামনে গিয়ে শিশুটি আবার তার বাবার কাছে এসে ওই ১০টাকা ফিরিয়ে দিয়ে বলে তুমি এই টাকা দিয়ে বাজার থেকে বেলুন কিনে বাড়িতে নিয়ে এসো। এরপর শিশুটি স্কুলের সামনের রাস্তা পাড় হতে গেলে একটি ব্যাটারি চালিত তিন চাকার অটোবাইক এসে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে রাজবাড়ী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
 
ইত্তেফাক/কেকে