বাঁশখালীতে ডাকাতদলের মধ্যে গোলাগুলি, নিহত ১

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৬:২৮
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে আবদুর রহমান (৪৮)  নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। 
 
রবিবার ভোরে উপজেলার চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুরা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। 
 
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রবিবার ভোরে চূড়ান্তমুরা পাহাড় এলাকায় ডাকাতদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আবদুর রহমান নামে এক ডাকাত সদস্য নিহত হন। খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। 
 
তিনি আরো জানান, আবদুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ছয়টি গুলি এবং পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি