মাগুরায় দুই কলেজে কেউ পাস করেনি

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:০০
মাগুরা সদর ও মহম্মদপুরের দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। কলেজ দুটি হলো- জেলা সদরের শিবরামপুর কলেজিয়েট ও মহম্মদপুর উপজেলা সদরের বীরেন শিকদার স্কুল এ্যান্ড কলেজ।
 
অন্যদিকে ২৩ জন জিপিএ-৫ পেয়ে এসএসসিতে জেলার শীর্ষে রয়েছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ১২ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি মহিলা কলেজ। সাতজন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে আছে শালিখার সিংড়া বিহারী লাল শিকদার কলেজ। এ ছাড়া শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে পাঁচজন জিপিএ-৫ পেয়েছে।
 
শিবরামপুর স্কুল এন্ড কলেজ থেকে সাতজন ও মহম্মদপুর সদরের বীরেন সিকদার স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন শিক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি।
 
ইত্তেফাক/ইউবি