মাহমুদউল্লাহ হাসপাতালে

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:০৩
ট্রেনিং সেশনে চোট পাওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। রবিবার দুপুরে এই অলরাউন্ডারকে হাসপাতালে নেয়া হয়।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, দুপুরের দিকে ওয়েট ট্রেনিং করতে গিয়ে পিঠে টান লাগে মাহমুদউল্লাহর। ব্যথার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মাহমুদউল্লাহকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হবে। এরপরই জানা যাবে ইনজুরির ধরনটা কী।
 

ইত্তেফাক/এএম।