কাউখালীতে ৬৪ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:০৭
 
পিরোজপুরের কাউখালীতে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারী ও ৬৪টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ একটি করে রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৪০টি বৃক্ষরোপণ করেন৷
 
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় সকল পর্যায়ে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাউখালী উপজেলা চত্বরে একটি চারা গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবীর।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, এসকে জাবিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ। কাউখালী উপজেলায় এ কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'সবাই মিলে গাছ লাগাই, নির্মল সুন্দর পরিবেশ বাঁচাই'।
 
পরে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারাগাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়। এ সময় উপস্থিত ছিলেন সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ৷ এর পর সকল শিক্ষক প্রত্যেকে একটি করে গাছ রোপণ করেন৷ স্টুডেন্টস কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ এ কাজে শিক্ষকদের সহায়তা করেন। এ ছাড়া উপজেলার ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়৷
 
সারাদেশে রবিবার একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে চারলাখ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এক ঘণ্টার মধ্যে সাড়ে চারলাখ বৃক্ষরোপণ করে বিশ্ব রেকর্ড করল৷
 
ইত্তেফাক/জামান