পাবনায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৭

আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২১:১৪
 
নাশকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পাবনায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ও মাদক দ্রব্যসহ ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান জানান, পাবনার ১১টি থানায় শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত পুলিশের অভিযানে ৭৭জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে সদর থানায় ১৪জন, সুজানগর থানায় আটজন, আটঘরিয়া থানায় চারজন, আমিনপুর থানায় ছয়জন, বেড়া থানায় পাঁচজন, সাঁথিয়া থানায় পাঁচজন, আতাইকুলা থানায় দুইজন, ঈশ্বরদী থানায় ২১ জন, চাটমোহর থানাই চারজন,ভাঙ্গড়া থানায় পাঁচজন ও ফরিদপুর থানায় তিনজন।
 
এছাড়াও একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৯৭ পিচ ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান