জলঢাকায় খাদ্য গুদামের ভিত্তি প্রস্থর স্থাপিত

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০২:০৮

নীলফামারীর জলঢাকায় খাদ্য গুদামের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে ৬০ শতাংশ জমির উপর ১ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই খাদ্য গুদামটি তৈরি হচ্ছে। রবিবার বিকালে এ খাদ্য গুদানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এ খাদ্য গুদামটি নির্মিত হচ্ছে।

এ উপলক্ষে জলঢাকা খাদ্য বিভাগ এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান হুকুম আলী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, এলএসডি রাশেদুজ্জামান, নীলসাগর গ্রুপ (ফার্ম) ডিরেক্টর মমিনুর রহমান রঞ্জু, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, শিমুল বাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, জলঢাকা উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, যুবলীগ নেতা হারুন অর রশীদ রাসেল, রতন বশাক ও লিটন মিঞা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে খাদ্য গুদামের জন্য জমিদাদা ৪জনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল দিয়ে বরণ করেন এমপি গোলাম মোস্তফা।

ইত্তেফাক/নূহু