চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া অংশে বিভিন্নস্থানে খানা-খন্দ

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৯:৪৬
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়া অংশের বিভিন্ন স্থানে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। লোহাগাড়ার পদুয়া থেকে চুনতি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দূরত্বে মহাসড়কটির বিভিন্ন অংশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় গর্তগুলোতে পানি জমে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে পথচারীসহ গাড়ির যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
 
অন্যদিকে সড়কে চলাচলরত যানবাহনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং দুঘর্টনা বাড়ছে।
 
এ মহাসড়কের পদুয়া, বটতলী, পুরান থানা গেট, এমআর কলেজ এলাকা, ছোট বটতলী, উপজেলা সদর, লোহার দিঘীর পাড়, আধুনগর, হাতিয়ার পুল, চুনতি অংশের বিভিন্ন এলাকায় মহাসড়কের ইট, পাথর ও বিটুমিন উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। উক্ত স্থানে দিয়ে গাড়ি চললে সড়কের গর্তে জমে থাকা পানি পথচারীর শরীরে পড়ে। 
 
ইত্তেফাক/এমআই