ময়মনসিংহের ত্রিশালে ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিবির ওসি আশিকুর রহমানের নির্দেশে এসআই হাফিজুর রহমান, এসআই আনোয়ার হোসেনের অভিযানে ত্রিশাল উপজেলার বৈলর বাসট্যান্ড এলাকায় মায়ের দোয়া হোটেলের সামনে থেকে আরিফকে (২৩) গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান সোমবার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার ডিবির অভিযানে আরিফকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন যাবত ত্রিশাল থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
ইত্তেফাক/এমআই
