পাবনায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৫:২৭
নাশকতা প্রতিরোধ জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পাবনায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ও মাদক দ্রব্যসহ ৫০ জন গ্রেফতার হয়েছে। 
 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান জানান, পাবনার ১১টি থানায় গেল রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের অভিযানে ৫০ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে সদর থানায় ১০জন, সুজানগর থানায় ৪, আটঘরিয়া থানায় ৩, আমিনপুর থানায় ৪, বেড়া থানায় ৫, সাঁথিয়া থানায় ৪, আতাইকুলা থানায় ২, ঈশ্বরদী থানায় ১৩, চাটমোহর থানায় ২, ভাঙ্গুড়া থানায় ২জন ও ফরিদপুর থানায় ১ জন। এছাড়াও ১০ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেন্সিডিল, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এমআই