রুপি তৈরির সরঞ্জাম ও জালরুপিসহ গ্রেফতার ২

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:১৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া থেকে ভারতীয় জালরুপি তৈরির সরঞ্জাম ও জালরুপিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতারকৃতরা হল, চৌধুরীপাড়ার ইমাজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫৫) ও রংপুর জেলার কোতোয়ালি থানার সেন্ট্রাল রোড এলাকার লোকমান মিয়ার ছেলে মেহেদী হাসান (৪২)। 
 
সোমবার বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান, রবিবার দিবাগত রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরী পাড়ায় মো. আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভারতীয় জালরুপি তৈরির সরঞ্জাম ও ৫ লাখ ৯০ হাজার ভারতীয় জালরুপিসহ মো. আব্দুস সালাম ও মো. মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি