বেতনভাতার দাবিতে মিরপুরে কর্মবিরতি

আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২২:২৩

কুষ্টিয়ার মিরপুরে বেতন ভাতাদি ও পেনশন গ্রাচুইটি সরকারি কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে আধাবেলা কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সদস্যরা।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর কার্যালয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালিত হয়।

কমিটির সভাপতি পৌরসভার প্রধান সহকারী আসাদুল হকের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আনারুল ইসলাম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ছহরাপ আলী বিশ্বাস সালমান, সহ-সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ, কোষাধ্যাক্ষ আশরাফ আলী, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহন আলী, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া খাতুন, সদস্য মহাদেব চন্দ্র ঘোষ, সুজন আলী, মকলেছুর রহমান, খন্দকার খায়রুল আলম, সাইফুল ইসলাম, রিনা খাতুন, রফিকুল ইসলাম, তারা, বিল্লাল হোসেন, আর্জেনা খাতুন প্রমুখ।

কর্মবিরতি চলাকালে পৌর মেয়র হাজী এনামুল হক, কাউন্সিলর জমির উদ্দিন, জাহিদ হোসেন, আতিয়ার প্রামানিক, আশরাফুল গণী সান্টু, লাকী বেগম এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু