মাগুরা শহরের পুলিশ লাইন এলাকায় অটোরিক্সা চাপায় আহত হয়ে গোলাম রসুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল শহরের সাজিয়াড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাইন মসজিদে নামাজ শেষে রাস্তা পর হচ্ছিলেন রসুল। এ সময় একটি দ্রুত গতির অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। চিকিৎসক ডা. পরিক্ষীত পাল তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
