ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রত্নাট গ্রাম থেকে একশ ৭০টি গাঁজার গাছ উদ্ধারসহ মকবুল হোসেন নামে এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়।
IMG0
ঝিনাইদহ মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. রাসেল আলী জানান, তারা গোপন সুত্রে খবর পান রত্নাট গ্রামের মকবুল হোসেন তার বাড়ির আশে পাশে বেআইনীভাবে গাঁজার চাষ করে আসছেন। গোপন সূত্রে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশের সহায়তায় আজ মঙ্গলবার অভিযান চালিয়ে একশ ৭০টি পূর্ণাঙ্গ গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষি মকবুল হোসেনকে গ্রেফতার করেন তারা। তিনি দীর্ঘদিন ধরে বেআইনীভাবে গাঁজা চাষ করে আসছিলেন। উৎপাদিত গাঁজা এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
ইত্তেফাক/কেকে
