দিনাজপুরের কাহারোল উপজেলার দক্ষিণ মহেষপুর গ্রামের গোবিন্দ চন্দ্র রায়ের পুত্র ইনোদ চন্দ্র রায়কে (১৪) অপহরণ মামলায় ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। একই গ্রামের দীপু মোহন্ত সাধুর বাজার থেকে ইনোদ চন্দ্রকে অপহরণ করা হয়েছে বলে কাহারোল থানার মামলা সূত্রে জানা গেছে।
কাহারোল থানার পুলিশ জানায়, সোমবার (২৪ জুলাই) বিকালে উপজেলার সাধুর বাজার থেকে দক্ষিণ মহেষপুর গ্রামের ভোলা নাথ মোহন্তর পুত্র দীপু মোহন্ত ও মেয়ে শ্রীমতি দীপালীকে গ্রেফতার করা হয়। কাহারোল থানার এসআই আব্দুর রউফ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই মো. আনোয়ার ও এএসআই মো. হারুন আসামিদের গ্রেফতার করেন। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
