ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃতদেরকে আজ মঙ্গলবার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদেরকে আদালতে পাঠান।
আটককৃতরা হলেন- উপজেলার চরচারতলা এলাকার মোঘল মিয়া সরকারের ছেলে তাজুল ইসলাম (৪৭) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৪)।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে র্যাব সদস্যরা আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালান। এসময় গোলচত্তর এলাকায় দাঁড়ানো অবস্থায় তাজুল ইসলামের শরীরে তল্লাশি চালিয়ে তার কাছে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়।
আটক তাজুলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এছাড়াও তাজুল অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে র্যাব জানান।আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
