কুষ্টিয়ার মিরপুরে দেয়াল চাপা পড়ে তানিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা গ্রামের জয়নাল শাহ’র মেয়ে।
মঙ্গলবার বিকেলে নিজ বাড়ীর শয়ন কক্ষের কাঁচা ঘরের দেয়াল ধ্বসে পড়লে ওই শিশু চাপা পড়ে।
পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'কয়েকদিন যাবত লাগাতার বৃষ্টিপাতের কারণে ওই বাড়ির কাঁচা ঘরের দেয়াল ধ্বসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।'
ইত্তেফাক/জামিন
