তাহিরপুরে ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০০:৫২

তাহিরপুরে ২০০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আলীমুন(৩০)। সে তাহিরপুর উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের ইয়াবা ব্যবসায়ী মোছাব্বীর আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডালারপার থেকে আলীমুনকে আটক করে।

জানা যায়, সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।

ইত্তেফাক/নূহু