বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ২

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১১:৪৯
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা বুধবার সকালে ৪টি  স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক হারুনুর কবীর (৫০) নারায়ণগঞ্জ জেলার চরসাহারা এলাকার আব্দুল গফুরের ছেলে এবং তারিকুল ইসলাম (২৮) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মুল্লিকারচর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মুতালিব বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে ওই দুই ব্যক্তিকে আটকের পর তাদের শরীর তল্লাশি করে ৪শ’ গ্রাম ওজনের ৪টি  স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।বাসস
 
ইত্তেফাক/এমআর