যশোরের চৌগাছায় স্বামীর ওপর অভিমান করে শিখা বেগম (৪২) নামে এক নারী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তিনি চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জালাল উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্র জানিয়েছে, স্বামীর ওপর অভিমান করে মঙ্গলবার সন্ধ্যায় এসিআই কোম্পানির ঘাষ মারা প্যারাক্সন (পাওডার) ওষুধ খায়। এরপর সঙ্গে সঙ্গে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। হাসপাতালে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। ইউপি সদস্য জালাল উদ্দিন চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অফিস সহকারী।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআই
