পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচ’শ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর উত্তর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং মোড়কে খুচরা মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ফাস্ট চয়েজকে দেড় হাজার টাকা, চৌধুরী মেডিকেল হলকে এক হাজার টাকা এবং মুবিন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/জামান
