ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২৩:২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যাক্তির নাম জামাল উদ্দিন(৩৮)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

জানা গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘরের টিনের চাল বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি জানতেন না জামাল উদ্দিন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিজ বাড়ির পানির ট্যাংকে সমস্যা দেখা দিলে মেরামত করার জন্য ঘরের চাল সংলগ্ন বাথরুমের ছাদে উঠেন তিনি। এ সময় বিদ্যুতায়িত টিনের চালে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্বক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু