নিজেকে মুক্ত দাবী করলেন উমর আকমল

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১১:৪৪
 
স্পট ফিক্সিং দুর্নীতির অভিযোগ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে মুক্ত ঘোষণা করেছে বলে দাবী জানিয়েছেন পাকিস্তানী ব্যাটসম্যান উমর আকমল। অভিজ্ঞ এই ব্যাটসম্যান আরো স্বীকার করেছেন নিজের ফিটনেস প্রমাণে তিনি যথেষ্ট সময় পাননি এবং এজন্য তাকে কেউ দোষারোপও করেনি। কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে আসতে না পারার ব্যাপারে তিনি মূলত নির্দিষ্ট করে কোন ব্যক্তিকে দায়ী করেননি।
 
হাঁটুর ইনজুরির কারণে বর্তমানে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা আকমল এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি এজন্য কাউকে দায়ী করবো না। এখন আমি নিজের ফিটনেসের ওপর গুরুত্ব দিচ্ছি ও মনোযোগের সাথে অনুশীলন করছি যাতে করে আরো ফিট ও শক্তিশালী হয়ে জাতীয় দলে ফিরতে পারি।
 
ইত্তেফাক/এমআর