কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচশ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কদমতলা মোড় এলাকায় ফুলবাড়ীগামী অটোরিকসা তল্লাশি করে ফুলবাড়ী থানার এসআই মহুবর তাকে আটক করেন।
আটককৃত নারীর নাম জরিনা বেগম (৪২)। তিনি উপজেলার ভুরিয়ারকুটি গ্রামের বছির উদ্দিনের স্ত্রী।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/কেকে
