ফুুলবাড়ীয়ায় একরাতে কবর থেকে ৫ লাশ চুরি

আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:৫২
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল বুড়াইপাড় গোরস্থান থেকে একরাতে পাঁচটি লাশ চুরি হয়েছে। দুটি কবর খুঁড়ে রেখে গেছে চোরেরা। বুধবার রাতে লাশ চুরির ঘটনা ঘটে।
 
লাশ চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করেছে অন্যান্য মৃত ব্যক্তিদের পরিবারসহ গোরস্থান কমিটিদের মধ্যে। সকালে এক ব্যক্তি কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পায় একটি খবর খুঁড়ে লাশ নিয়ে গেছে। পরে খোঁজ নিয়ে দেখতে পায় কবরস্থানের ভিতরে আরো ছয়টি কবর খোড়া। লাশ চুরির খবর সকালে ছড়িয়ে পরলে গোরস্থানে শত শত উত্সুক জনতা ভিড় করে কবরগুলো দেখতে।
 
স্থানীয়রা জানায়, বুধবার রাতে কোনো এক সময় চোরেরা কবর খুঁড়ে আক্কাছ আলী, জয়তন নেছা, আইয়ূব আলী, মকবুল হোসেন, মতিনের লাশ  নিয়ে যায়। লাশ গুলো ২ থেকে ৪ মাসের মধ্যে দাফন সম্পন্ন করা হয়েছিল।
 
ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, লাশ চুরির ঘটনায় শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনাটির তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।
 

ইত্তেফাক/এএম।