সিরাজগঞ্জের কামারখন্দে জহুরা খাতুন (২৬) নামে এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নুননগর গ্রামে।
নিহত জহুরা খাতুন উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামের মৃত শাহজাহান আলী মণ্ডলের মেয়ে ও নুরনগর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। নিহত জহুরার দুটি শিশু সন্তান রয়েছে।
কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান
