রামগড়ে গরু ব্যবসায়ীকে আটকে পাহাড়ি সন্ত্রাসীদের লাখ টাকা চাঁদা দাবি

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ০০:৫৮

খাগড়াছড়ির রামগড়ের স্থানীয়  এক গরু ব্যবসায়ীকে আটক করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। বৃহষ্পতিবার রাত ৮টার দিকে  প্রায় ৫ ঘন্টা আটক থাকার পর তিন গ্রামবাসীর জিম্মায় মো: মনির হোসেন(৪৪) নামে ঐ ব্যবসায়ীকে মুক্তি দেয়া হয়।

রামগড় পৌরসভার কালাডেবার বাসিন্দা মনির হোসেন ছাড়া পেয়ে এসে বৃহষ্পতিবার  রাতে জানান, উপজেলার অভ্যা এলাকার কালা ত্রিপুরা নামে এক ব্যক্তি বৃহষপতিবার  বেলা ৩ টার দিকে পিলাক নামক স্থানে তাকে ডেকে নিয়ে যান। সেখানে পৌঁছার পর দুজন অস্ত্রধারী উপজাতীয় সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে অভ্যাছড়ার  মাঝরা পাড়া নামক দুর্গম বন এলাকায় নিয়ে আটকে রাখে।

সেখানে সন্ত্রাসীরা তাকে ভয়ভীতি দেখানোর জন্য প্রথমে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে প্রাণ বাঁচাতে চাইলে ১ লাখ টাকা চাঁদা দিতে বলে। এসময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

দীর্ঘ প্রায় ৫ ঘন্টা আটকে রাখার পর হেমন্ত ত্রিপুরা, তবিন্দ ত্রিপুরা ও দাওয়া ত্রিপুরা নামে অভ্যার তিন গ্রামবাসীর মাধ্যমে শুক্রবার সকালের মধ্যে ৮৫ হাজার টাকা  পরিশোধ  করার প্রতিশ্রুতি দিলে ঐ তিনজনের জিম্মায়  তাকে ছেড়ে দেয়া হয়।

মনির আরও বলেন, পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলোকে নিয়মিত চাঁদা দিয়েই তিনি ব্যবসা করেন। এভাবে ডেকে নিযে আটকিয়ে চাঁদা দাবি করবে এটা কখনও ভাবেননি। সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে তাকে হত্যার ভয় দেখায় এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন, শুক্রবার এ ব্যাপারে থানায় জিডি করবেন।

ইত্তেফাক/নূহু