গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ০৯:২১
গুলশানে হলি আর্টিজানে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ নব্য জেএমবির রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
 
বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। আজই (শুক্রবার) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
 
বগুড়া জেলা পুলিশ, গুলশান হামলা মামলার দায়িত্বে নিয়োজিত কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের যৌথ অভিযানে নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা রাশেদ গ্রেফতার হয়। 
 
ইত্তেফাক/এমআই