ঝিনাইদহে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আজ শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার পদমদি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে পদমদী গ্রামে অভিযান চালায় তারা। এ সময় ফিরোজ বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৯ কেজি ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় সিরাজ বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মিরপুর বোয়ালিয়া গ্রামের নছিম উদ্দিন মন্ডলের ছেলে বকুল মন্ডাল ও শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে ফারুক হোসেন। তারা দীর্ঘদিন ধরে শৈলকুপা ও কুমারখালী উপজেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে র্যাব কর্মকর্তা আরও জানান।
এ ঘটনায় শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই
