ঠাকুরগাঁও চ্যানেল ২৪ প্রতিনিধির জানাযা-দাফন সম্পন্ন

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৪:৪৩
 
নিউজ চ্যানেল টোয়েন্টিফোরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মামুন অর রশিদের নামাজের জানাযা শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
 
জানাযায় পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, ইএসডিও’র নির্বাহী পরিচালক মুহম্মদ শহিদ উজ জামান,  প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে সংবাদকর্মীরা তাদের সহকর্মীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহরের পুরাতন কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
 
মামুন অর রশিদের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুঠো ফোনে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড় টায় ভারতের ভেলর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চ্যানেল ২৪ এর প্রতিনিধি মামুন অর রশিদ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় তার মরদেহ ভারত থেকে ঠাকুরগাঁওয়ে এসে পৌঁছে। সে দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিল।
 
ইত্তেফাক/এমআর