কদমতলীতে গাস লাইনে আগুন

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:৫২
সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জুমার নামাজর সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাসের লাইন ফেটে এই আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়। 
 
শুক্রবার সোয়া একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার পর আগুন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।।
 
সূত্র জানায়, কদমতলীস্থ তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় গ্যাস লাইন লিকেজ হয়ে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে দ্রুত এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করে। আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই