জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে পড়ছে: জ্যাকব

আপডেট : ২৮ জুলাই ২০১৭, ২২:৫১
 
পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশে যার কারণে জনগণের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সারাদেশে জলবায়ু ট্রাস্ট ফান্ড তিন হাজার কোটি টাকার কাজ চলছে। এ ফান্ডের কাজ শুরু হয়েছে সিংড়া পৌরসভায়।'
 
উপমন্ত্রী সিংড়া উপজেলা সাত দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'সিংড়া কে পৌরসভা উপহার দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। অথচ জনগণ উন্নয়ন পায়নি। ১৫ বছর পর জনগণের রায়ে সিংড়া পৌরবাসি অভিভাবক পেয়েছে। যার সুফল জনগণ পাচ্ছে।'
 
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও কৃষি অফিসার সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
 
ইত্তেফাক/জামান