ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে এক জামায়াতকর্মীসহ ৮২ জন গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা ব্যাপী নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে সদর উপজেলা থেকে ২২ জন, শৈলকুপা থেকে ১৩ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, কালিগঞ্জ থেকে ১৬ জন, কোটচাঁদপুর থেকে ১১ জন ও মহেশপুর থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
ইত্তেফাক/কেকে
