ফতুল্লায় জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৮:২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে র‌্যাব জেএমবির ৩ সদস্যেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- ওয়ালী, আলামিন ও কামরুল। 
 
র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার উপ-পরিচালক রইসুল আজম জানান, শুক্রবার গভীর রাতে ফতুল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই ও লিফলেট এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা র‌্যাব ও পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।
 
ইত্তেফাক/এমআই