কুমিল্লার চৌদ্দগ্রামে আজ শনিবার সকালে কৃষি মেলার উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা কৃষি অফিসার শাহনাজ বেগম, শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, চৌদ্দগ্রাম পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম কামালু, আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান ফটিক, জিএম মীর হোসেন মীরু প্রমুখ। পরে মন্ত্রী কৃষি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
ইত্তেফাক/এমআই
